× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৩৯ পিএম

অনুষ্ঠিত হলো রিহ্যাব নির্বাচন-২০২৬

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:৩৯ পিএম

অনুষ্ঠিত হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন। ছবি- সংগৃহীত

অনুষ্ঠিত হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন। ছবি- সংগৃহীত

ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন। এবারের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী; যা সংগঠনটির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হয়। পরে সকাল দশটার দিকে ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়

ভোটকেন্দ্র ঘিরে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা ও প্রার্থীর সমর্থকরা ভোটারদের সমর্থন পেতে শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্র এলাকায় সক্রিয় ছিলেন।এবার প্রথমবারের মতো সভাপতি, ছয় সহ-সভাপতি এবং ১৯ পরিচালক পদে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। ফলে নির্বাচনকে ঘিরে আবাসন খাতজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও বাড়তি আগ্রহ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬.৭৪ জন। এর মধ্যে ঢাকার ভোটার সংখ্যা ৬১৩ জন এবং চট্টগ্রামের ভোটার সংখ্যা ৬১ জন।

নির্বাচনে চারটি প্যানেল অংশগ্রহন করে।এরমধ্যে তিনটি প্যানেলকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল। এগুলো হলো— আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ঐক্য পরিষদ ও প্রগতিশীল প্যানেল। অন্যদিকে জাগরণ প্যানেল অংশ নিয়েছে আংশিকভাবে।চতুর্থ আরেকটি প্যানেল শুধুমাত্র সভাপতি পদে প্রার্থী দেয়। এছাড়া সভাপতি ও পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদে লড়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। আর জাগরণ প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনটির সাবেক সভাপতি মোকাররম হোসেন খান।

বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্যানেলটি ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নীতিগত সহায়তা বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচিত হলে রিহ্যাব ভবন নির্মাণকেও অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ ভোটারদের নানা উন্নয়নমূলক প্রতিশ্রূতি দিয়েছেন। অন্যদিকে জাগরণ প্যানেলের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান। আংশিক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্যানেলও ভোটারদের কাছে গ্রহযোগ্য নানা প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ জহুরুল হক ভূইয়া রূপালী বাংলাদেশকে বলেন, সুস্থ ও সুশৃংখলভাবে সকাল থেকে নির্বাচন অনুস্ঠিত হয়েছে। ভোটাররা খুবই আনন্দ ও উচ্ছাসের সহিত ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহন করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এত বড় সংগঠনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

রিহ্যাবে দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হলেও ২০২৪ সালে আবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন ফিরে আসে। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট।

Link copied!