× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০১:২০ পিএম

আরও কমল স্বর্ণের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০১:২০ পিএম

কমেছে স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১ দশমিক ৩৩ ডলারে নেমেছে। টানা চার সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৬ দশমিক ৫০ ডলারে।

বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, যতদিন হরমুজ প্রণালির দীর্ঘমেয়াদি বন্ধ থাকার ঝুঁকি থাকবে, ততদিন তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।

ওং আরও বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে, উপরের দিকে প্রায় ৪ হাজার ৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের দিকে প্রায় ৪ হাজার ৬৪৫ ডলার (২০ দিনের গড়)।

তিনি বলেন, ‘এখন সবকিছুই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর।’

রূপালী বাংলাদেশ

Link copied!