× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:০৭ পিএম

নতুন পে-স্কেলে কত হচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:০৭ পিএম

পে-স্কেল। ছবি : সংগৃহীত

পে-স্কেল। ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য বর্তমান সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

এই কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করবে। প্রস্তাবিত এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

নতুন এই কাঠামোতে আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হলেও বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হয়েছে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ধাপের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য প্রচলিত ২০টি ধাপের বাইরে আলাদা বেতনক্রম নির্ধারণের কথা বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

Link copied!