× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৮ পিএম

সবজি-মুরগি-ডিমে স্বস্তি, বেড়েছে মাছের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পণ্যের যোগান স্বাভাবিক থাকলেও রাজধানীর কাঁচাবাজারে ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। ফলে ছুটির দিনে আজ শুক্রবার বাজারে ক্রেতার আনাগোনা কম দেখা গেছে।

এদিকে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম ১৫ থেকে ২০ টাকা কমেছে। অধিকাংশ সবজি এখন ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে টমেটোর দাম কিছুটা বেশি, এক কেজি টমেটো ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

অন্যদিকে ব্রয়লার মুরগি বর্তমানে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগে ১৯৫ টাকার ওপরে ছিল। একইভাবে কমেছে সোনালি জাতের মুরগির দাম। এ জাতের মুরগি কেজিপ্রতি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় ভোক্তাপর্যায়ে ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সরবরাহও তুলনামূলকভাবে কম। বিক্রেতাদের মতে, ঈদের ছুটির কারণে ইতোমধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন, ফলে শহরের বাজারে ক্রেতার চাপ কমে গেছে। অন্যদিকে জেলা পর্যায়ে বেচাকেনা বাড়তে পারে।

এ ছাড়া কোরবানির সময় সাধারণত গরু ও খাসির মাংসের চাহিদা বেশি থাকে, ফলে রূপচাঁদা ও চিংড়ি ছাড়া অন্যান্য মাছের চাহিদা তুলনামূলকভাবে কমে যায়।

Link copied!