পরিবারের সঙ্গে আনন্দময় সপ্তাহান্ত উদযাপনের জন্য রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বাহার রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’। আগামী ১২ জুন ২০২৬ থেকে শুরু হয়ে পুরো জুন মাসজুড়ে প্রতি শুক্রবার বাহার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
জনপ্রতি মূল্য ৩ হাজার ২৫০ টাকা (নেট), যেখানে গ্রামীণফোন স্টার ও বাংলালিংক অরেঞ্জ ক্লাব এলিট গ্রাহকরা, নির্বাচিত ব্যাংক কার্ডধারী এবং গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
পরিবারের সব সদস্যের জন্য বিশেষভাবে সাজানো এই ব্রাঞ্চে থাকছে শিশুদের জন্য আলাদা কিডস অ্যাক্টিভিটি কর্নার, যেখানে থাকবে শেফের বিশেষভাবে প্রস্তুত করা শিশুদের মেনু। পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য থাকছে ম্যাজিক শো, পাপেট শো এবং ফেস পেইন্টিং, যা তাদের দিনটিকে আরও আনন্দময় করে তুলবে।
এই বিশেষ ব্রাঞ্চে অতিথিরা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক ও দেশীয় নানা স্বাদের সমাহার। লাইভ গ্রিল স্টেশনে থাকছে গার্লিক প্রনস, হানি মাস্টার্ড সি বাস ইন বানানা লিফ, বিফ টেন্ডারলয়েন এবং মঙ্গোলিয়ান গ্রিলড ল্যাম্ব কোফতা। এ ছাড়া থাকবে স্মোকড স্যামন, বিভিন্ন ধরনের চিজ, সারকুটারি, অ্যান্টিপাস্তি এবং তাজা সালাদের সমৃদ্ধ আয়োজন।
হট বুফের আকর্ষণীয় পদগুলোর মধ্যে রয়েছে মাটন সুলেমানি কাবাব, বিফ বটি কাবাব, থাই গ্রিন বিফ কারি, অথেনটিক প্যাড থাই নুডলস, চাইনিজ স্টাইল চিলি চিকেন, মাটন বিরিয়ানি, বিফ মেজবানি, চিকেন ভুনা, ক্লাসিক বিফ গুলাশ, চিকেন পারমিজিয়ানা এবং মিক্সড সিফুড লাসানিয়া।
শিশুদের জন্য আলাদা বুফেতে থাকছে মিনি বিফ বার্গার, চিকেন নাগেটস, ম্যাক অ্যান্ড চিজ, মিনি চিকেন হট ডগ এবং ভেজিটেবল ফ্রাইড রাইস।
মিষ্টান্নপ্রেমীদের জন্য থাকছে চকলেট রাস্পবেরি ডিলাইট, বেকড চিজকেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক, ক্রেম ক্যারামেল, জাফরানি রসগোল্লা, রাইস পুডিং, পাশাপাশি লাইভ ওয়াফল ও প্যানকেক স্টেশন এবং বিভিন্ন স্বাদের আইসক্রিম কাউন্টার।
সুস্বাদু খাবার, মনোমুগ্ধকর বিনোদন এবং পরিবারের সব সদস্যের জন্য আনন্দঘন অভিজ্ঞতার সমন্বয়ে ‘ম্যাজিক্যাল ফ্রাইডে ব্রাঞ্চ’ হতে যাচ্ছে ঢাকার অন্যতম আকর্ষণীয় উইকএন্ড ডেস্টিনেশন।
রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের হটলাইন নম্বরে: +৮৮০ ১৭০৪-১১২৬৪৮।

