× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:০০ পিএম

ইউনিকো হাসপাতালে জাতীয় ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবার মানোন্নয়ন, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ইউনিকো হাসপাতাল পিএলসি-তে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

“Advancing Excellence in Critical Care Nursing: Enhancing Knowledge, Strengthening Skills, and Saving Lives” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হাসপাতালের চিফ অব নার্সিং সার্ভিস মিস এলিজাবেথ জোথি।

এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন। এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিকো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম, কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের (সিসিএনএসবি) সভাপতি ড. নাহিদা আখতারসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতৃবৃন্দ।

কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর (CPR), ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ব্যবস্থাপনা, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ETT) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা জানানো হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দেশের নার্সিং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উৎকর্ষতা অর্জন এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করতে ইউনিকো হাসপাতাল ভবিষ্যতেও কাজ করে যাবে।

Link copied!