× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৫০ পিএম

জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (৩৪) পলাতক রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে বাবার মাথার পেছনে আঘাত করেন। এতে সুলতান আলী গুরুতর আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় অভিযুক্ত ফয়েজ মিয়া আহত বাবাকে হাসপাতালে রেখে পালিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শনিবার (২৭ জুন) সকালে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!