× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

বিয়ে বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মোটরসাইকেলে বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের লোলপুকুর এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রামটলী গ্রামের গিরেন চন্দ্র সিংহের স্ত্রী সুধো বালা (৪৬) এবং তার ছেলে সারজেন চন্দ্র সিংহ। আহত মেজানী রানী (৪৫) ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা এবং নিহত সুধো বালার বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে মা ও খালাকে নিয়ে যাচ্ছিলেন সারজেন চন্দ্র সিংহ। পথে লোলপুকুর এতিমখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত সারজেন চন্দ্র সিংহ ও মেজানী রানীকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই সারজেন চন্দ্র সিংহ মারা যান। আহত মেজানী রানী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!