× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:২২ পিএম

সপ্তাহ না ঘুরতে আবারও বাড়লো স্বর্ণের দাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:২২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতোদিন ছিল এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা। এনিয়ে এক মাসে তৃতীয় বারের মতো বাড়লো ধাতুটির দাম।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জুলেয়লার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম বাড়ানোর ফলে ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ১৬ হাজার ৮২৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৬ হাজার ১৮ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫৮৬ টাকা।

এর আগে ২২ জানুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধির খবর দিয়েছিলো বাজুস। যা কার্যকর হয়েছিল ২৩ জানুয়ারি থেকে। এর এক সপ্তাহের মাথায় আবারও বাড়লো ধাতুটির দাম।

আরবি/ এইচএম

Link copied!