× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৪:৪৮ পিএম

দেশের বাজারে কত করে বিক্রি হচ্ছে সোনার ভরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৪:৪৮ পিএম

কমেছে  সোনার দাম। ছবি- সংগৃহীত

কমেছে সোনার দাম। ছবি- সংগৃহীত

সোনার দাম কমেছে দেশের বাজারে। সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

রোববার (২০ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হলেও মাত্র ১৫ বার কমানো হয়েছে।

গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার সোনর দাম পরিবর্তন হয়। তাতে ৩৫ বার দাম বাড়ে, আর কমে ২৭ বার।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে কিছু তারতম্য হতে পারে।

Link copied!