× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৭:৪০ পিএম

১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১০৫ কোটি ডলার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৭:৪০ পিএম

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার। ছবি- সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৭২ কোটি ১০ লাখ ডলার, যা থেকে দেখা যাচ্ছে, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬ দশমিক ২০ শতাংশ।

এছাড়া ১২ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে।

গত জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

উল্লেখযোগ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

Link copied!