× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩১ পিএম

সেপ্টেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৫১ কোটি ডলার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩১ পিএম

ডলার। ছবি- সংগৃহীত

ডলার। ছবি- সংগৃহীত

চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় হয়েছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৬১ কোটি টাকা।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ছয় দিনের প্রতিদিন গড়ে ৮ কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এটি গত বছরের সেপ্টেম্বরের একই সময়ের দৈনিক আয় ৮ কোটি ১ লাখ ৩৭ হাজার ডলারের তুলনায় বেশি।

গত আগস্টে দৈনিক প্রবাসী আয় ছিল ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার। এ হিসেবে আগের বছরের একই মাস এবং গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বেড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ছয় দিনের আয় থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।

Link copied!