× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬ জাঁকজমকভাবে অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

প্রযুক্তি খাতের পেশাজীবীদের অংশগ্রহণে ২ থেকে ৩ জানুয়ারি পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রযুক্তি খাতের পেশাদারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সুস্থ বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- র‍্যাপিড রেনজার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড। প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর মধ্য দিয়ে পুরো আয়োজনটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞ দল সিকিউর নেটওয়ার্ক। রানার-আপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র‍্যাপিড রেনজার্স।

৩ জানুয়ারি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে বন্ধন দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!