ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (ডিঅ্যান্ডবি) ‘জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডস’-এ একাধিক ক্যাটাগরিতে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে এই স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জি২ প্ল্যাটফর্মে ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পাওয়া মানে বিশ্বের শীর্ষ ৩ শতাংশ সফটওয়্যার কোম্পানির মধ্যে স্থান করে নেওয়া। এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব দাবি বা প্রচারিত তথ্য নয়, বরং সরাসরি ব্যবহারকারীদের রিভিউ ও ব্যবহার অভিজ্ঞতার ভিত্তিতেই র্যাংকিং নির্ধারণ করা হয়।
জি২ উইন্টার ২০২৬ অ্যাওয়ার্ডসে সেলস ইন্টেলিজেন্স ও লিড শনাক্তকরণ সক্ষমতা ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি হুভারস’, ডেটা গভর্নেন্স ও অ্যাকাউন্ট ইন্টেলিজেন্স ফিচার ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি কানেক্টস’ এবং থার্ড পার্টি ও সাপ্লায়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ‘ডিঅ্যান্ডবি রিস্ক অ্যানালিটিক্স’ ক্যাটাগরি লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গ্রাহকদের পর্যালোচনা অনুযায়ী, ডিঅ্যান্ডবি-এর সল্যুশনগুলো নতুন ক্লায়েন্ট খুঁজে পেতে এবং সম্ভাবনাময় ব্যবসায়িক সুযোগ শনাক্ত করতে কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি এসব সল্যুশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে ঝুঁকিমুক্ত রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য সহায়তা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন