× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৩২ পিএম

চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁদাবাজদের ঠেকাতে কেরানীগঞ্জ চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সি যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের মাসিক ১৫ হাজার টাকা বেতন, বছরে দুটি উৎসব বোনাস, থাকার সুবিধা এবং প্রতিদিন এক বেলা খাবার প্রদান করা হবে। পাশাপাশি সাপ্তাহিক একদিন ছুটি থাকবে, যা প্রয়োজনে মাসে একত্রে ভোগ করা যাবে।

কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে প্রতিদিন ১০ ঘণ্টা। এর মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রাম এবং নামাজের জন্য নির্ধারিত বিরতির ব্যবস্থা থাকবে। নিয়োগপ্রাপ্তদের চাইনিজ বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষতা অনুযায়ী ভবিষ্যতে বিদেশে কাজের সুযোগও সৃষ্টি হতে পারে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে রাজধানীর চকবাজারে অবস্থিত নির্ধারিত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। শুধুমাত্র প্রকৃত চাকরিপ্রত্যাশীদের আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Link copied!