× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:৫৫ পিএম

বাউয়েটে ‘হোলসিম ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন’ সেমিনার অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ছবি বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির ‘হোলসিম ইনোভেটিভ অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন’ শীর্ষক সেমিনার এবং ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমা ইউসুবার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো. মাহমুদুর রহমান। হোলসিম ইনোভেটিব অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশনের ওপর প্রেজেন্টেশন প্রদান করেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীনসহ (অব.) সকল অনুষদের ডিন, পুরকৌশল বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী।

এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক উপায়ে টেকসই নির্মাণ পদ্ধতি ও উপকরণ, যা পরিবেশবান্ধব, সাশ্রয়ী, কম দূষণ সৃষ্টি করে এবং দীর্ঘস্থায়ী হয়। উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক গবেষণা পরিচালনা, বিশেষ করে কংক্রিটে চিনিকলের বর্জ্যের ব্যবহার সংক্রান্ত গবেষণায় এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামে সহযোগিতা করা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমন্বয় করেন সহকারী অধ্যাপক ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের নকশা ও নির্মাণ দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ট্রাস কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

Link copied!