রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অতিথি গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে বার্ষিক কর্মকর্তা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা ও কর্মশালার ব্যবস্থা করে অতিথি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। এতে তালিকাভুক্ত প্রশিক্ষকরা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন কলা-কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপটির চেয়ারম্যান এবং অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতিথি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান অতিথি লিমিটেড একটি অ্যাপ-ভিত্তিক বুকিং সেবার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যা ‘অতিথি ডটকম’ অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে বর্তমানে ৬টি সেক্টরে বুকিং সেবা দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা সহজেই অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্ট, কনভেনশন হল/কমিউনিটি সেন্টার, শেয়ার্ড রুম/সাবলেট এবং ট্রান্সপোর্টসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি নিয়মিত আয় করার সুযোগও তৈরি হয়েছে।
তিনি আরও জানান, অতিথি গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান—অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড, অতিথি প্রপার্টিজ লিমিটেড, অতিথি হোল্ডিংস লিমিটেড, অতিথি এভিয়েশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড এবং অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেডের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রুপটি দেশের সেবা নিশ্চিত করে বিশ্বের প্রায় ১০০টি দেশে বুকিং সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। এর ফলে দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ২০২৩ সাল থেকে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে যুক্ত কয়েক হাজার অংশীদার নিয়মিত আয় করছেন এবং ভবিষ্যতে তারা আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাকে আরও জোরদার করবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনবল তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে দুই পর্বে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথি ডটকমের অপারেশনাল কার্যক্রম, ব্যবহারিক ও বাণিজ্যিক কৌশল উপস্থাপন করা হয়। দ্বিতীয় পর্বে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন রিয়ার এডমিরাল আবু তাহের, লায়ন আফিয়া কনক, লায়ন আলী আহমাদ মাহমুদ, লায়ন এস এম শাহিন, ড. মো. সিরাজুল ইসলাম, মো. নূরনবী মৃধা, ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস, ডিএ তায়েব এবং মোঃ ইসমাইল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, লায়ন সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে উঠছে, যা দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা এবং সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখছে।

