× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৫:০৮ পিএম

ঈদুল আজহা সামনে রেখে রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৫:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঈদুল আজহা মানেই শুধু কোরবানি নয়; এই উৎসব পরিবার ও আত্মীয়স্বজনকে একত্রিত করার এক বিশেষ উপলক্ষ, যেখানে আনন্দ ভাগাভাগি হয় গল্পে, হাসিতে আর রান্নার সুবাসে। এই উৎসবের বড় একটি অংশজুড়েই থাকে নানা ধরনের ঐতিহ্যবাহী রান্নার আয়োজন।

রেজালা, বিরিয়ানি, কাবাব কিংবা চাপ—যে পদই হোক, একটি জায়গায় সবাই একমত: ভালো রান্নার আসল ভিত্তি হচ্ছে উপকরণের গুণগত মান। যত চেষ্টাই করা হোক, খাঁটি ও মানসম্মত উপকরণ ছাড়া সেই কাঙ্ক্ষিত “ঈদের স্বাদ” পাওয়া কঠিন।

এই বাস্তবতাকে সামনে রেখে খাস ফুড ঈদুল আজহা উপলক্ষে নিয়ে এসেছে রান্নার প্রয়োজনীয় উপকরণের একটি সমন্বিত সমাধান। মাংস রান্নার জন্য খাঁটি মসলা ও কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, পাশাপাশি বিরিয়ানি ও পোলাওয়ের জন্য সুগন্ধি চিনিগুঁড়া চাল এবং প্রিমিয়াম ঘি—সবই এক জায়গায় সহজলভ্য করা হয়েছে।

ব্যস্ত সময়েও ঐতিহ্যবাহী স্বাদ বজায় রাখতে হালিমপ্রেমীদের জন্য রয়েছে খাস হালিম মিক্স। পাশাপাশি ডেজার্টের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য—লাচ্ছা সেমাই, ফিরনি মিক্স এবং বগুড়ার দই, যা ঈদের খাবারের টেবিলকে আরও পরিপূর্ণ করে তোলে।

শুধু নিজের পরিবারের জন্যই নয়, গ্রাহকরা চাইলে এসব পণ্য দিয়ে প্রিয়জনদের জন্য আকর্ষণীয় গিফট বাস্কেটও তৈরি করতে পারবেন, যা ঈদের শুভেচ্ছা বিনিময়কে করে তুলবে আরও অর্থবহ।

খাস ফুড জানায়, তাদের লক্ষ্য শুধুমাত্র পণ্য বিক্রি নয়; বরং গ্রাহকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বিশ্বাসযোগ্য খাদ্য নিশ্চিত করা। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত তাদের আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সহজেই এসব পণ্য সংগ্রহ করতে পারছেন।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ১১ বছরের পথচলায় খাস ফুড নিরাপদ এবং খাঁটি খাদ্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডটি সারাদেশের গ্রাহকদের সেবা দিতে আউটলেট, অনলাইন সেবা এবং রিটেইল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে।

ঈদকে সামনে রেখে এই উদ্যোগ ভোক্তাদের রান্নার প্রস্তুতিকে আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বস্তিদায়ক করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন—যাতে প্রতিটি ঘরে তৈরি হয় খাঁটি স্বাদের ঈদের স্মৃতি।

রূপালী বাংলাদেশ

Link copied!