× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০২:০৭ পিএম

ভাইয়া হাউজিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ রাজিব আর নেই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ০২:০৭ পিএম

ভাইয়া হাউজিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কাজী আল রাজিব।        ছবি- সংগৃহীত

ভাইয়া হাউজিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কাজী আল রাজিব। ছবি- সংগৃহীত

ভাইয়া হাউজিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কাজী আল রাজিব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন।

দীর্ঘ চিকিৎসার পর আজ রোববার (২২ জুন) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

আজ বাদ আসর তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই সন্তান, বাবা-মাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

কাজী আল রাজীব ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও আন্তরিক সহকর্মী। তিনি তার সহকর্মীদের মাঝে একজন নির্ভরযোগ্য ও সদয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে কর্মস্থলের সহকর্মীরা শোকাহত।

ভাইয়া হাউজিংয়ের এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!