× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:০৫ পিএম

ইস্পাহানির ২ চা বাগান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১০:০৫ পিএম

ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ছবি- সংগৃহীত

ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ছবি- সংগৃহীত

ইস্পাহানি গ্রুপের ২টি চা বাগান শ্রমিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

এবারের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ এ চা ক্যাটাগরিতে দুটি পুরস্কারের দুটিই অর্জন করেছে ইস্পাহানির মালিকানাধীন ‘মির্জাপুর চা বাগান’ ও ‘জেরিন চা বাগান’।

সরকারের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশীয় ১৬টি খাতের ৩০টি কারখানা/প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’  প্রদান করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অথিতি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে পুরস্কার দুটি গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি।

এ ছাড়া ইস্পাহানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি-এস্টেটের জিএম এ কে এম মাইনুল আহসান, জেরিন চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক, সেলিম রেজা এবং মির্জাপুর চা-বাগানের ব্যবস্থাপক সাইদুজ্জামান।

উল্লেখ্য, ইস্পাহানি গ্রুপের তিনটি চা-বাগান ‘গাজীপুর’, ‘জেরিন’ ও ‘নেপচুন’ ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কার অর্জন করেছিল।

এবারের অ্যাওয়ার্ড প্রাপ্তি শ্রমবান্ধব, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতে ইস্পাহানি গ্রুপের দৃঢ় অঙ্গীকার ও ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি।

রূপালী বাংলাদেশ

Link copied!