× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৩২ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৩২ পিএম

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

নেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত এবং নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!