× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫০ পিএম

দশম গ্রেডে প্রাথমিকের প্রধান শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫০ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। তাদের বেতন-ভাতা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৫,৫০২ জন সরকারি প্রধান শিক্ষক এই বেতন সুবিধা পাবেন। একই সঙ্গে, আদেশে বলা হয়েছে যে, ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের অবশ্যই বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এতে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা সুসংহত হবে। 

এ ছাড়া, প্রধান শিক্ষকেরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করতে পারবেন, যা ছাত্রছাত্রীদের জন্য উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, দশম গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতনশুরু হবে ১৬ হাজার টাকা থেকে, এবং সর্বোচ্চ ধাপ হবে ৩৮,৬৪০ টাকা। এর আগে, তারা ১১তম গ্রেড অনুযায়ী বেতন পেতেন।
 

Link copied!