× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:১৩ পিএম

জাবির ডি ইউনিটের ফল প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘ডি ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ৭০ হাজার ২২০টি এবং পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। সে অনুযায়ী উপস্থিতির হার ৮২ দশমিক ৫৭ শতাংশ এবং পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।’

তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা শিফট ভিত্তিক মেরিট লিস্ট প্রদান করেছি। সাধারণত মোট আসনের থেকে ১০ গুণ বেশি মেরিট দিয়ে ফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে। মঙ্গলবার ছেলেদের চার শিফট এবং বুধবার মেয়েদের পাঁচ শিফট, দুই দিনে মোট নয় শিফটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!