× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:৩৭ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে জাককানইবি শিক্ষক সমিতির শোক

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:৩৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ।     ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় । ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি শোক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান অবিস্মরণীয়। একজন দৃঢ়চেতা নেতা হিসেবে তিনি দীর্ঘদিন দেশ ও জাতির জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, জাককানইবি শিক্ষক সমিতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান সৃষ্টিকর্তা যেন শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!