× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:৪৪ পিএম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:৪৪ পিএম

বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : রূপালী বাংলাদেশ

বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি : রূপালী বাংলাদেশ

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক  ড. আহমেদ শাকিল হাসমি।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সাধারণ ছাত্র, ছাত্র সংগঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পৃথক মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা যাওয়া-আসার জন্য গাড়ির ব্যবস্থা করতে সম্মত হয়েছে।

তিনি আরও জানান, আজ ভোর ৪টা ৩০ মিনিটে ১টি বড় গাড়ি (ড্রাইভার শফিকুল ইসলাম ভাই) ও ১টি সিভিলিয়ান (ড্রাইভার নজরুল ইসলাম ভাই) ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে ক্যাম্পাসে আসবে। ক্যাম্পাসে এসে আরেকটা বড় গাড়ি (ড্রাইভার ফেরদৌস)সহ ৩টি গাড়ি একত্রে সকাল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

গাড়ি ৩টি আগারগাঁও ইউজিসির সামনে রাখার কথা বলা হয়েছে। তবে পরিস্থিতি বুঝে ড্রাইভারগণ উপস্থিত সবার সঙ্গে কথা বলে নিরাপদ স্থানে গাড়ি রাখবেন। জানাজা শেষ হওয়ার ২ ঘণ্টা পর গাড়ি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!