বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় জাল সনদ ব্যবহার করে কর্মরত ২৫৬ শিক্ষককে বেতন-ভাতা ফেরত দিতে হবে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে এই শিক্ষকদের শনাক্ত করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে তাদের তালিকা জমা দেওয়া হয়েছে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক সাইফুল ইসলামের সই করা তালিকাটি সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী, স্কুল-কলেজে কর্মরত ১২৪ জনের কম্পিউটার সনদ, ৭৮ জনের শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ এবং ৫৪ জন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সনদ জাল।
শিক্ষক নিবন্ধনের জাল সনদধারী শিক্ষকের তালিকা
কম্পিউটার সনদ জালকারী শিক্ষকদের তালিকা
এর আগে ৩ ডিসেম্বর ১,১৭২ জন জাল সনদধারী শিক্ষকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই তালিকায় রাজশাহী বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি—৭৭৯ জন—জাল সনদধারী শিক্ষক শনাক্ত করা হয়।

