× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:১৮ এএম

পে-স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, যারা পাবেন বেশি সুবিধা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১০:১৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে। জানা গেছে, বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

নবম পে-স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠলেও দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বিদ্যমান ১৬ গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সুপারিশমালায় শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের দাবি ছিল।

অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে নতুন পে-স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন বেতন কাঠামো অনুমোদিত হলে এটি কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

Link copied!