× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৪৬ পিএম

৪৪৫ জনকে রি-সুপারিশ করল এনটিআরসিএ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ৪৪৫ জনকে রি-সুপারিশ করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রতিস্থাপনকৃত শিক্ষকদের যোগদান করতে বলা হয়েছে।

সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ৪৪৫ জন সুপারিশকৃত প্রার্থীকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হলো। প্রতিস্থাপনকৃত প্রার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে SMS যোগে অবহিত করা হয়েছে।

প্রতিস্থাপনকৃত প্রার্থীগণকে এনটিআরসিএ'র ওয়েবসাইটের www.ntrca.gov.bd ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি - ২০২৫ নামক সেবাবক্সে অথবা http://ngi.teletalk.com.bd সাইটে প্রবেশ করে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোডপূর্বক সুপারিশপত্রে বর্ণিত প্রতিষ্ঠানে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠান প্রধানগণও তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে প্রতিস্থাপনকৃত প্রার্থীদের ক্ষেত্রে Joining Status (Yes/No) পূরণ করার প্রয়োজন নেই।

Link copied!