ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে : গণশিক্ষা উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৭ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি- সংগৃহীত

ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার (১২ জানুয়ারি) মধ্যনগরের সদর ইউনিয়নে নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।

মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, খুব শিগগিরই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।