× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:০৮ এএম

‎জাবিতে সাবজেক্ট চয়েস ও ভর্তির সময়সূচি প্রকাশ 

‎জাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:০৮ এএম

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য সাবজেক্ট চয়েস এবং ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশিকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ পূরণের কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট academic.juniv.edu-এ প্রবেশ করে Bachelor (Honours) অপশনে ক্লিক করে বিষয়ভিত্তিক পছন্দক্রম (Choice Form) পূরণ করতে হবে।



‎সাবজেক্ট চয়েসের কার্যক্রম শেষে ইউনিটভিত্তিক মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য সরকারি ও নিয়মিত ছুটির দিন ব্যতীত ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে (সকাল ৯টা ৩০মিনিট থেকে বিকেল ৩টা ৩০মিনিট) শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম ধাপের ভর্তি শেষে শূন্য আসন থাকলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) থেকে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ধাপেই অনলাইনে ভর্তি, মাইগ্রেশন বন্ধ এবং কাগজপত্র জমাদানের আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্ভাব্য এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!