× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:০৯ পিএম

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:০৯ পিএম

এনটিআরসিএর লোগো। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

এনটিআরসিএর লোগো। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

চলতি সপ্তাহেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তবে কোনো কারণে এটি সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যদি বৃহস্পতিবার সম্ভব না হয়, তবে আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচনের আগে আবেদন গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া ও শর্তাবলি

প্রযোজ্যতা: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য। পদগুলোর মধ্যে রয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট।

শূন্য পদের চাহিদা: সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো প্রতি বছরের নির্ধারিত সময়ে শূন্য পদের তথ্য এনটিআরসিএ-তে পাঠাবে।

পরীক্ষা ও মূল্যায়ন: প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত/বাছাই পরীক্ষা (৮০ নম্বর), শিক্ষাগত যোগ্যতা (১২ নম্বর) এবং মৌখিক পরীক্ষা (৮ নম্বর) নেওয়া হবে। প্রতিটি পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর ৫০% নির্ধারিত।

মেধাক্রম অনুযায়ী বাছাই: শূন্য পদের তিনগুণ প্রার্থীর মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত, শিক্ষাগত যোগ্যতা ও মৌখিক পরীক্ষার মোট স্কোরের ভিত্তিতে পদভিত্তিক তালিকা তৈরি করা হবে।

অভিজ্ঞতা: প্রার্থীর অবশ্যই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ সুপারিশ: উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হবে। প্রার্থী সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে পদভিত্তিক নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।

নিয়োগপত্র প্রদান: নির্বাচিত প্রার্থীকে এনটিআরসিএ নিয়োগ সুপারিশ প্রদান করবে। এরপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে।

অযোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা, বা ফৌজদারী মামলায় দণ্ডপ্রাপ্ত প্রার্থী নিয়োগের জন্য অযোগ্য।

এনটিআরসিএ জানিয়েছে, সমস্ত প্রার্থীর যোগ্যতা যাচাই ও মেধাক্রমের ভিত্তিতে পদভিত্তিক নিয়োগ সুপারিশ নিশ্চিত করা হবে, যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পায়।

Link copied!