× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:২৩ পিএম

পোস্টাল ব্যালটে ভোট দিতে শিক্ষকদের নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট প্রদানকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধিত শিক্ষকদের ব্যালট হাতে পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে তা ডাকযোগে পাঠানোর আহ্বান জানিয়েছে কমিশন। সময়মতো ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না বলেও সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট অবশ্যই আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট ভোট গণনার আওতায় আসবে না। এ কারণে ডাক বিভাগের সম্ভাব্য বিলম্ব বিবেচনায় নিয়ে ভোটারদের যথাসম্ভব আগেভাগেই ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

পোস্টাল ভোট বিডির ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রত্যেক ভোটারের ভোট সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হয়।

নির্বাচন কমিশন আশা করছে, শিক্ষকসহ সব পোস্টাল ভোটার নতুন নির্দেশনা অনুসরণ করে সময়মতো ভোট প্রদান করলে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া আরও সুষ্ঠু ও কার্যকর হবে।

এ ছাড়া নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া আরও সুষ্ঠু ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।

Link copied!