× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৬ পিএম

সিটিজেন জার্নালিজম গণতন্ত্রকে শক্তিশালী করে: শামসুল আলম লিটন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিটিজেন জার্নালিজম গণতন্ত্রকে শক্তিশালী করার একটি কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন।

তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হলেও সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হলে সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ জানুয়ারি) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুল আলম লিটন আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তরুণরাই সমাজ ও দেশ থেকে অন্যায়-অবিচার দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সেমিনার, বিশেষ অ্যাওয়ার্ড প্রদান, কেক কাটা ও একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বর্তমান সময়ে সিটিজেন জার্নালিজম একটি শক্তিশালী মাধ্যম হলেও এর সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। তিনি বলেন, সিটিজেন জার্নালিজম সঠিকভাবে ব্যবহৃত হলে মূলধারার সাংবাদিকতার পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে।

গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আই গ্রুপের ম্যাগাজিন আনন্দধারা সম্পাদক রেজানুর রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্যই সংবাদ নয়; যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

এছাড়াও ডেইলি টাইমস-এর সাংবাদিক জসিম আহমেদ বলেন, সিটিজেন জার্নালিজম প্রান্তিক মানুষের কথা তুলে ধরার সুযোগ সৃষ্টি করলেও দায়িত্বহীনতা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, প্রভাষক কেয়া বোস ও প্রভাষক ফরহাদ হুসাইন।

আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Link copied!