× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২৮ পিএম

১০ ফেব্রুয়ারির মধ্যেই ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া লাখো চাকরিপ্রার্থীর অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যেই এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নির্বাচন-পূর্ব সময়সীমার মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কমিশন।

রোববার (১ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে পারব।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের কাজ চলমান রয়েছে।

পিএসসি সূত্র জানায়, ৫০তম বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি আবেদন জমা পড়েছে, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে সর্বাধিক সংখ্যক প্রার্থী। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে নেওয়া হবে ৬৫০ জন। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।

নন-ক্যাডার বিভাগে মোট ৩৯৫টি পদ রয়েছে, যার মধ্যে নবম গ্রেডে ৭১টি পদ অন্তর্ভুক্ত।
 

Link copied!