× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৩৮ পিএম

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি- সংগৃহীত

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোট ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন পাবেন।

এর আগে গত ১১ নভেম্বর, ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। রিপিট ক্যাডার বাদ দিয়ে পরিবর্ধিত সম্পূরক ফল প্রকাশ করা হয়। এ নিয়ে মোট তিন দফায় ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হলো।

গেজেট দেখুন

Link copied!