পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। ঢাবি প্রশাসন সূত্র জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য।
উপাচার্যের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র পেশ করেন।
আবেদনপত্রে তিনি ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের মূল পদে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেন।
কিছুদিন আগেও ঢাবি ভিসির পদত্যাগের গুঞ্জন উঠেছিল। তবে এক অনুষ্ঠানে সেই গুঞ্জনের জবাবে ড. নিয়াজ আহমেদ খান জানান, দায়িত্ব ছেড়ে দেবেন এমন কথা বলেননি তিনি।
তিনি বলেন, এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সাথে নিয়ে করব। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন