× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:০৩ পিএম

নতুন চেয়ারম্যান পাচ্ছে এনটিআরসিএ, আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএতে নিয়মিত চেয়ারম্যান নেই। চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন সংস্থাটির সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) অতিরিক্ত সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় স্থবির হয়ে রয়েছে। এ অবস্থায় দ্রুতই নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। কোনো কারণে চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন নিয়োগ দেওয়া হবে। তবে এনটিআরসিএতে পদায়ন করা হলে অনেকে সেখানে যেতে চান না। এজন্য এবার এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যিনি যোগদানের পর প্রতিষ্ঠানের কাজে গতি আসবে।

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর চেয়ারম্যান সংস্থাটির বর্তমান সদস্য (অতিরিক্ত সচিব)  মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া সদ্য সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকেও পুনরায় দায়িত্ব দেওয়া হতে পারে। এই দুই কর্মকর্তা ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একাধিক অতিরিক্ত সচিবের নাম আলোচনায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক কর্মকর্তা বলেন, নতুন চেয়ারম্যান হিসেবে অনেক নাম আলোচনায় রয়েছে। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যার নাম চূড়ান্ত করবেন তিনিই নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পাবেন।

Link copied!