× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৫০ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩০ হাজার টাকা দেবে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৫০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

দেশের বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ অনুদান ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, নির্বাচিত প্রত্যেক শিক্ষক ও কর্মচারীকে এককালীন ৩০ হাজার টাকা প্রদান করা হবে। ইতোমধ্যে অর্থ বিতরণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। আবেদন চলবে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

কারা পাবেন এই অনুদান?

এই বিশেষ অনুদান কার্যক্রমের আওতায় অগ্রাধিকার পাবেন—

  • দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক-কর্মচারী
  • গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তি
  • দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা
  • দৈব-দুর্বিপাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারী
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত এবং নন-এমপিও—উভয় শ্রেণির শিক্ষক-কর্মচারীরা এই সুবিধার আওতায় থাকবেন।

কীভাবে দেওয়া হবে টাকা?

স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো চেক বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে নয়, সরাসরি উপকারভোগীর ব্যক্তিগত নগদ (Nagad) অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা পাঠানো হবে। এজন্য কোনো অতিরিক্ত ফি বা চার্জ দিতে হবে না বলে জানানো হয়েছে।

নির্বাচিতদের জন্য নির্দেশনা

চলতি মেয়াদে নির্বাচিত শিক্ষক-কর্মচারীদের মোবাইল নম্বরে ইতোমধ্যে এসএমএস পাঠানো শুরু হয়েছে। বার্তায় প্রয়োজনীয় দিকনির্দেশনা উল্লেখ থাকবে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সম্পন্ন করতে হবে।
  • শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না; সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান/রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনুদানপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যাংক হিসাব তথ্য এবং এমআইসিআর (MICR) চেক বইয়ের পিডিএফ কপি সংযুক্ত করতে হবে।
  • আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে; হার্ডকপি গ্রহণযোগ্য নয়।

গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী একবারই এই সুবিধা ভোগ করতে পারবেন। পূর্বে সুবিধাপ্রাপ্তরা পুনরায় আবেদন করতে পারবেন না।
  • তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে।
  • অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আবেদন ফরমের সঙ্গে চিকিৎসা সনদ বা দুর্ঘটনা/দুর্বিপাকের প্রমাণপত্র আপলোড করতে হবে।

আবেদন সংক্রান্ত শর্তাবলি অমান্যকারী বা অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

বিস্তারিত শর্তাবলি, নীতিমালা ও আবেদন সংক্রান্ত সকল তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (www.shed.gov.bd) পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ শিক্ষা খাতে মানবিক সহায়তা জোরদার করবে এবং সংকটাপন্ন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

 

Link copied!