× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৫ পিএম

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগের নির্দেশনা প্রত্যাহার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

এর আগে জারি করা চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণে বিরত থেকে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সর্বশেষ স্মারকে, যা পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সইয়ে জারি করা হয়েছে, সেই নির্দেশনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়।

নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দপ্তরেও অনুলিপি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

Link copied!