× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৯ এএম

যে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নিয়মে নিয়োগ, নির্দেশ না মানলে বাতিল এমপিভুক্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৩৯ এএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

মাদরাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএর) আওতাভুক্ত নয়—এমন শূন্যপদে নিয়োগে নতুন নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ না করলে সংশ্লিষ্ট পদ এমপিওভুক্ত করা হবে না বলে জানিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি মাদরাসাগুলোতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতাবহির্ভূত শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদরাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিয়ে থাকে। তবে এখন থেকে এসব নিয়োগ অবশ্যই ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সম্পন্ন করতে হবে।

গত ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়–এর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নতুন এ নীতিমালা জারি করে। এর আলোকে মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে এনটিআরসিএর বাইরে থাকা শূন্যপদ পূরণে নির্ধারিত বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট পদ এমপিওভুক্ত হবে না—এমন সতর্কবার্তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন নিয়ম না মানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও সুবিধা বাতিল হওয়ার ঝুঁকি থাকছে।

রূপালী বাংলাদেশ

Link copied!