চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি)-এর বহুল প্রতীক্ষিত ফলাফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলন-এর কাছে হস্তান্তর করবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। এসব শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হবে। বোর্ড ভিত্তিক আনুপাতিক হারে এ বৃত্তি দেয়া হবে। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর—
- বাংলা (বিষয় কোড ১০১)
- ইংরেজি (১০৭)
- গণিত (১০৯)
- বিজ্ঞান (১২৭)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০)
পরীক্ষা শুরু হয় গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এবং শেষ হয় ৩০ ডিসেম্বর। তবে ৩১ ডিসেম্বর নির্ধারিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র মৃত্যুর কারণে। পরে স্থগিত ওই পরীক্ষা ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। সারাদেশে একযোগে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি প্রদান করা হবে। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দ রয়েছে। প্রণীত নীতিমালা অনুসারেই শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং ফলাফল প্রস্তুত করা হয়েছে। বর্তমানে তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
দুই উপায়ে ফল দেখা যাবে
ফল প্রকাশের দিন সার্ভারে অতিরিক্ত চাপ এড়াতে শিক্ষার্থীদের জন্য দুইটি সহজ পদ্ধতিতে ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে—
১. অনলাইন পদ্ধতি (Online Method):
শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এ প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলেই ফলাফল দেখা যাবে।
২. এসএমএস পদ্ধতি (SMS Method):
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন