× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া নিয়ে নতুন খবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:১১ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তাই বিষয়টি এখনো কার্যকর হয়নি এবং মন্ত্রণালয়ের নজরে রয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এমপিওভুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে এখনো সময় আছে এবং ভবিষ্যতেও প্রশ্ন করার সুযোগ থাকবে।

মন্ত্রী জানান, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সম্পর্কিত বিষয়টি মন্ত্রণালয় পর্যালোচনায় এনেছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হবে। সাত কলেজ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) নিয়ে আগে তড়িঘড়ি করা হয়েছে কি না, তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হবে।

পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, মন্ত্রণালয় মাত্র দায়িত্ব গ্রহণ করেছে। বিগত দিনে সাংবাদিকদের সহযোগিতায় নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং এবারও সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে। একই প্রশ্নের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের জন্য বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ বরাদ্দ থাকবে।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, আমরা যখন ছাত্র ছিলাম, সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতাম। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

প্রাথমিক বা জুনিয়র বৃত্তি পরীক্ষা বাতিলের পরামর্শ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মুহূর্তে তারা এ বিষয়ে একমত নন, তবে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

Link copied!