× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারির বেতন পাবেন ৫ মার্চ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-তে জমা দিয়েছে সংস্থাটির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অর্থ শাখায় যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর আগামী ৫ মার্চ শিক্ষক-কর্মচারীরা তাদের ফেব্রুয়ারি মাসের বেতনের টাকা পেতে পারেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মাউশির অর্থ শাখায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ৫ মার্চ ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যত দ্রুত প্রস্তাব অনুমোদন দেবে, তত দ্রুত শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে দাখিল করেন। বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ ছাড়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

Link copied!