ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই কর্মদিবসের মধ্যে শিক্ষকদের যে তথ্য পাঠানোর নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৭ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা কাঠামো প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহের লক্ষ্যে ফের তাগিদ দেওয়া হয়েছে। উপসচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ তথ্য পাঠাতে হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ছক অনুযায়ী তথ্য (হার্ডকপি এবং নিকস ফন্টে সফটকপি) sas_admin1@moedu.gov.bd ই-মেইলে আগামী দুই কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরীর কাছে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

যেসব তথ্য দিতে হবে

  • বিশেষায়িত কাজের বিবরণ (যা সাধারণত অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থায় করা হয় না)
  • সংশ্লিষ্ট পদের নাম
  • প্রয়োজনীয় বিশেষায়িত জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্র (বিষয়ের নামসহ)
  • দক্ষতা অর্জনের জন্য বিদ্যমান প্রশিক্ষণের তথ্য (প্রতিষ্ঠানের নামসহ)