কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যাদের চাকরি স্থায়ী করা হয়েছে এবং যাদের উচ্চতর স্কেল কার্যকর হয়েছে, তাদের বেতন বহি ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ১২ মার্চের মধ্যে অধিদপ্তরের শাখা-০৫ থেকে অফিস সময়ের মধ্যে বেতন বহি সংগ্রহ করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির সঙ্গে সংশ্লিষ্টদের তালিকাও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যারা স্থায়ী কর্মচারী নন বা উচ্চতর স্কেল পাওনা ছিল, তাদের চাকরি বহি আগে অধিদপ্তরে নেওয়া হয়েছিল। চাকরি স্থায়ীকরণ এবং উচ্চতর স্কেল কার্যকর হওয়ার পর, সংশ্লিষ্টরা অফিস চলাকালীন সময়ে নির্দিষ্ট শাখা থেকে বেতন বহি নিতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন