× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে আসছে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে নিয়ম 

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪৭ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন প্রস্তাব অনুযায়ী, এসব পদে নিয়োগ পেতে হলে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হতে পারে।

মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে যথাক্রমে ১৫ ও ১২ বছরের অভিজ্ঞতার শর্ত রয়েছে। তবে শীর্ষ পদে কম অভিজ্ঞতাসম্পন্নদের নিয়োগ ঠেকাতে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, তবে আজই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

বর্তমান নীতিমালা অনুযায়ী, উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিসহ বিভিন্ন পদে নির্দিষ্ট অভিজ্ঞতা থাকতে হয়। এমপিওভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাও আবশ্যক।

স্কুল পর্যায়েও প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রয়েছে। নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে হলে স্নাতক বা সমমান ডিগ্রির পাশাপাশি বিএড ডিগ্রি এবং এমপিওভুক্ত পদে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হয়।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া সিনিয়র শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৭ বছরের শিক্ষকতাও আবেদনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!