× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৪১ পিএম

টকশোতে আ. লীগের পক্ষে অধ্যাপকের বক্তব্যের নিন্দা জানালো ছাত্রশক্তি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৪১ পিএম

ছাত্রশক্তির লোগো

ছাত্রশক্তির লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরী কর্তৃক বিভিন্ন টকশো ও গণমাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায় পুনরায় ফিরিয়ে আনার পক্ষে দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৩ মার্চ) সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা সাক্ষরিত এক বিবৃতিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো ভুক্তভোগীদের প্রতি অবমাননা এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

এই ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অপরাধের বিচার ও জবাবদিহিতার দাবিকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও শক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব।

জাতীয় ছাত্রশক্তি রেজওয়ানা করিম চৌধুরীকে তার বক্তব্য পুনর্বিবেচনা করে আওয়ামী লীগের পক্ষে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায়।

রূপালী বাংলাদেশ

Link copied!