× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:১৭ পিএম

যে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে এখনো অনিশ্চয়তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:১৭ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই উৎসব ভাতা না পাওয়ার অনিশ্চয়তায় দিন কাটছে দেশের শিক্ষক-কর্মচারীদের। ঈদুল ফিতরের আর বাকি মাত্র পাঁচদিন বাকি থাকলেও এখনো ঈদ বোনাসের টাকা পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় ঈদের আগে বোনাসের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে তাদের ঈদ বোনাস তুলতে পারবেন। তবে শেষ কর্মদিবসে এই টাকা তোলার বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীরা প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাস আগামীকাল ব্যাংক থেকে তুলতে পারবেন।

অন্যদিকে, মঙ্গলবার (১৭ মার্চ) শেষ কর্মদিবসের কারণে ব্যাংক বন্ধ হওয়ার কথা থাকায় অনেক শিক্ষক-বান্ধবীরা বোনাস তোলায় চরম চাপের মুখোমুখি হবেন বলে আশঙ্কা করছেন। তারা বলছেন, শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকে ভিড় বেশি হবে, ফলে নির্ধারিত সময়ে অনেকেই টাকা তুলতে পারবেন না।

মো. ইব্রাহিম নামে একজন শিক্ষক বলেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা প্রতিবারই দেরিতে দেওয়া হয়। সামান্য বেতন-বোনাসের অর্থ দিয়েই পরিবারের কেনাকাটা করি। বোনাস না হলে সেটা করা সম্ভব হয় না। আমরা চাই সরকারি চাকরিজীবীদের মতো মাসের শুরুতেই আমাদের বেতন-বোনাস মিলুক।

শিক্ষক-কর্মচারীরা এই মুহূর্তে ঈদ উদযাপনের আনন্দ উপভোগের পরিবর্তে বোনাস পাওয়ার চিন্তায় দিন কাটাচ্ছেন।

Link copied!