× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৩৯ পিএম

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ শুভেচ্ছা ব্যানার

জবি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে। 

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাত অথবা শুক্রবার ভোরে লোকচক্ষুর আড়ালে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের ওপরে ব্যানারটি ঝুলতে দেখা যায়। এতে ছাত্রলীগের দলীয় স্লোগান লেখা ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। অতীতে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করেছে।

রাতের অন্ধকারে ব্যানার টাঙিয়ে তারা আবারও ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। প্রশাসনের উচিত দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা।

তবে এ বিষয়ে বক্তব্য নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায় নি। 

উল্লেখ্য,২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একই বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম চোখে পড়েনি।

রূপালী বাংলাদেশ

Link copied!