× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যের আহ্বান অধিদপ্তরের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

এআই জেনারেটেড। ছবি : সংগৃহীত

এআই জেনারেটেড। ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট তথ্য আহ্বান জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ তথ্য ২৮ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে এ তথ্য পাঠাতে হবে।

রোববার (২৯ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি জরুরি বলেও উল্লেখ করা হয়েছে—যা সংশ্লিষ্ট সব অধ্যক্ষ, পরিচালক ও সুপারিনটেনডেন্টদের উদ্দেশে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি জরুরি প্রয়োজনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামভিত্তিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট তথ্য আগামী ২৮ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ করা হলো। সাধারণ ও মাদরাসা শিক্ষার সঙ্গে সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট তথ্য দিতে হবে।

তথ্য পাঠানোর নিয়মাবলি: https://bteb.gov.bd অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ-এ প্রবেশ করুন> Institute Account এবং Teacher List এন্ট্রি নির্বাচন করুন -> Instituite Current Information অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের Login Password-এর মাধ্যমে Login করে তথ্যাদি প্রেরণ করুন।

সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!